বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী - The News Lion

বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী


 


দি নিউজ লায়ন;      বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী।  দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে ঘটে এই মেগা দলবদল। দুপুর ১২টা নাগাদ দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছে যান তৃণমূলের প্রাক্তন সাংসদ। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন দীনেশ ত্রিবেদী। 


এ দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি  নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন  দীনেশ ত্রিবেদী। এদিন তিনি বিজেপিতে যোগ দিয়ে বলেন,  'আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। ভারতীয় জনতা পার্টি একটি পরিবার। আজ আমি সত্যি জনতার পরিবারে সামিল হলাম।' 


 বাংলা তথা দেশের জনতার জন্য কাজ করার সুযোগ দিল বিজেপি, আমি কৃতজ্ঞ।' সম্ভবত আগামিকাল মোদীর ব্রিগেডের সভার পরপরই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আজ দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেন, তবে তাঁকে প্রার্থী করতে পারে দল, এমনই খবর বিজেপি সূত্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.